×
Logo

আন্তর্জাতিক

সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা

ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না— হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৫২ এএম

ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না—  হুঁশিয়ারি ইরানের

কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানান।

ইউক্রেনের এই হামলায় জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে জানান আরাগচি। ইউরোপকে মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াতেই ইসরায়েলের নির্দেশেই এই হামলা চালিয়েছে ইউক্রেন— এমনটাই অভিযোগ তেহরানের।

এক্স হ্যান্ডেলে দেওয়া আব্বাস আরাগচির পোস্ট।

অন্যদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছিলো তারা। সামরিক পণ্য বহন করছিল নৌযানগুলো। প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানকে সহায়তা করছে রাশিয়া।

প্রসঙ্গত, রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহারের অভিযোগ করে আসছে কিয়েভ ও তার মিত্ররা।

/এমএইচআর

Logo