আঞ্চলিক শান্তি ও উত্তেজনা কমাতে আলোচনায় কাতার ও আমিরাত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:২৮ এএম
দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে এক ফোনালাপে অংশ নিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান।
রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আলাপকালে দুই নেতা মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা কমানোর নানা কূটনৈতিক প্রচেষ্টা পর্যালোচনা করেন। কাতার এই অঞ্চলে সংলাপ ও আলোচনার ওপর বিশেষ জোর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক বাস্তবায়ন।
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনে যৌথ প্রচেষ্টাকে সমর্থনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।
/এএ