×
Logo

আন্তর্জাতিক

হামাসের ড্রোন কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম

হামাসের ড্রোন কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে শনিবারে পরিচালিত এক হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত ব্যক্তির নাম হামাম ঈদ এবং তিনি সংগঠনের ড্রোন নির্মাণ ও ড্রোন কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন বলে ইসরায়েল নিশ্চিত করেছে।

রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাম ঈদ সম্প্রতি হামাসের বিমান সংক্রান্ত ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পুনর্বাসনের চেষ্টা করছিলেন। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের ধাপে ধাপে অস্ত্র সমর্পণের শর্ত রাখা হয়েছিল।

তবে বাস্তব ক্ষেত্রে সেই চুক্তির বাস্তবায়ন অনেকাংশেই স্থবির হয়ে রয়েছে। গাজা জুড়ে ইসরায়েল প্রায় প্রতিদিন অভিযান চালিয়ে উপত্যকাটির বিভিন্ন অংশের ওপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ বাড়িয়ে চলেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, অক্টোবরের চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১,০০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এএ

Logo