বার্লিনে প্রাইড মার্চে হামলায় নিহত ১, সন্দেহভাজনের খোঁজে পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম
জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড মার্চের মধ্যে গাড়ি তুলে দিয়ে হামলা চালানো হয়েছে। আয়োজনটিতে অংশ নিয়েছিলেন কয়েক লাখ মানুষ।
স্থানীয় সময় শনিবার ( ২৫ জুলাই) রাতের এই ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন। আরও ২৯ জন আহত, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছে দেশটির সরকার। একই সঙ্গে, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনের সন্ধানে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ।
পুলিশের দাবি, তারা হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে। সন্দেহভাজন অভিযুক্ত বার্লিনের একটি উগ্রপন্থী গ্রুপের সদস্য। তাকে এখনও গ্রেফতার করতে না পারলেও চলছে অভিযান। হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্তজ।
/এএম