×
Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের সাথে সংঘাত এড়িয়ে সমন্বিত শান্তির চেষ্টা করছে সিরিয়া: প্রেসিডেন্ট আল-শারায়া

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম

ইসরায়েলের সাথে সংঘাত এড়িয়ে সমন্বিত শান্তির চেষ্টা করছে সিরিয়া: প্রেসিডেন্ট আল-শারায়া

ইসরায়েলের সাথে যেকোনো ধরনের সরাসরি সংঘাত এড়িয়ে চলার কথা উল্লেখ করে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারায়া বলেছেন, তেল আবিবের সাথে একটি স্থায়ী নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে কাজ করছে দামেস্ক। 

রোববার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আহমেদ আল-শারায়া বলেন, আমরা বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছি। আমরা ইসরায়েলের সাথে যেকোনো ধরনের মুখোমুখি সংঘাত এড়িয়ে চলছি এবং এতে আমাদের কোনো স্বার্থ নেই।

সিরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলের সাথে এই নিরাপত্তা চুক্তি সফল হলে তা একটি সার্বিক শান্তির পথ উন্মোচন করবে। তবে চুক্তি হলেও গোলান মালভূমির ওপর সিরিয়ার যে ঐতিহাসিক ও বৈধ অধিকার রয়েছে, তা কোনো অবস্থাতেই বিসর্জন দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।

ইসরায়েলি সামরিক বাহিনীর ধারাবাহিক হামলা ও ভূখণ্ড দখলের মধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই কূটনৈতিক প্রচেষ্টার কথা জানালেন সিরীয় প্রেসিডেন্ট।

/এএ 

Logo