ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:২২ পিএম
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।
মূলত, পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যেই শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেন ধর্মেন্দ্র।
প্রহ্লাদ জোশী বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি এখন একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অসন্তোষ তৈরি হয় ভারতে। ছাত্রছাত্রী ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা দীর্ঘ বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
উল্লেখ্য, আগের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারীরা। অবশেষে পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীর পদত্যাগ এবং নতুন মন্ত্রী নিয়োগের এই বড় পদক্ষেপ নিল দেশটির কেন্দ্রীয় সরকার।
/এমএইচআর