প্রেসিডেন্ট পদে চতুর্থবারের মতো লড়তে চাই— ট্রাম্পের রসিকতা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
চর্তুথবারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) সাংবাদিকদের সাথে এক নৈশভোজে রসিকতা করে এমন বক্তব্য দেন তিনি। এ সময় তার মাথায় ছিল 'ট্রাম্প ২০২৮' নির্বাচনের ক্যাপ।
ট্রাম্প বলেন, আমরা সবাই ভালো কাজ করেছি। আর আমি সাংবাদিকদের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে এবং তাদের খবরের রেটিং বাঁচাতে একটা বড় সিদ্ধান্ত নিয়েছি।
রসিকতার সুরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছি। আর আমি এটা করবই! সত্যি বলতে, আমি তো তিনবারই জিতেছি। আর পরেরবারও জিততেই লড়ব।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, একই ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারবেন না। তবে এর আগেও দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।
/এএম