ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর অভিজিৎ দীপকে বললেন— 'কেবল শুরু'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই উদযাপনে মেতে ওঠেছেন আন্দোলনকারীরা। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে শনিবার (২৫ জুলাই) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভস্থলে অবস্থানকালে ফোনকলের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পান।
এরপর উপস্থিত জনতার উদ্দেশে অভিজিৎ দীপকে বলেন, এটি বড় বিজয়, তবে কেবল শুরু। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, দেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হয়।
প্রসঙ্গত, ভারতে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
এছাড়া, অন্যান্য দাবিগুলো হলো আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া।
/এএন