×
Logo

আন্তর্জাতিক

প্রতিবেশী দেশগুলোর প্রতি আমাদের কোনো বৈরিতা নেই: ইরানের প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০১:৩৬ এএম

প্রতিবেশী দেশগুলোর প্রতি আমাদের কোনো বৈরিতা নেই: ইরানের প্রধান বিচারপতি

ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি এজেই বলেছেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি তেহরানের কোনো বৈরিতা নেই। শুক্রবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়। 

তেহরানে সফররত ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির সঙ্গে বৈঠকে এজেই বলেন, 'আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সহায়তা করেছি এবং তারা যখনই দুর্যোগ বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তখন তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।'

এদিকে, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকে চলমান ইরানি হামলার বিষয়ে তিনি দাবি করেন, ইরান কেবল 'যুক্তরাষ্ট্রের আগ্রাসনের উৎসকেই' লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

/এআই 

Logo