×
Logo

আন্তর্জাতিক

উত্তেজনার জের

বৃহস্পতিবার হরমুজ অতিক্রম করল মাত্র ১টি জাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম

বৃহস্পতিবার হরমুজ অতিক্রম করল মাত্র ১টি জাহাজ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে যান চলাচল কমে ১টিতে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) হরমুজ দিয়ে মাত্র একটি জাহাজ চলাচল করেছে, যা ৭ই মে-র পর থেকে সর্বনিম্ন। শুক্রবার (২৪ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

কেপলারের জাহাজ-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বৃহস্পতিবার হরমুজ প্রণালি থেকে মাত্র একটি জাহাজ বেরিয়েছে, যা আগের দিনের তিনটির তুলনায় কম। প্রণালির অন্যদিকে কোনো জাহাজ প্রবেশ করেনি। অতিক্রমকারী একমাত্র জাহাজটি ‘নিউ জায়ান্ট’। যা একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ। এটি চীনের রিজাও বন্দরের উদ্দেশ্যে ইরাকের বসরাহ থেকে ২০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার চলমান সংঘাতকে যুদ্ধক্ষেত্রের বাইরেও প্রসারিত করেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে, বাণিজ্যিক জাহাজের ওপর হামলার শিকারদের ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানি তহবিল ব্যবহার করা হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই প্রস্তাবের নিন্দা জানিয়ে সতর্ক করে বলেন, এক সরকার অন্য রাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করাকে স্বাভাবিক বিষয় করে তুললে কারোর সম্পদই নিরাপদ থাকবে না।

/এসআর 

Logo