×
Logo

আন্তর্জাতিক

সোনিয়া গান্ধী

প্রতিবাদী শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে মোদি সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:৩১ এএম

প্রতিবাদী শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে মোদি সরকার

ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে ককরোচ জনতা পার্টির ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে মোদি সরকার— এমন মন্তব্য করেছেন ভারেতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার (২৪ জুলাই) 'দ্য হিন্দু' পত্রিকায় প্রকাশিত এক কলামে এ কথা বলেন তিনি। 

সোনিয়া গান্ধী বলেন, শিক্ষার্থীরা জবাবদিহিতা ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি জানিয়েছে। কিন্তু মোদি সরকার তাদের সাহসিকতার জবাবে কাপুরুষতা ও উদ্দেশ্যহীন নিষ্ঠুরতা দেখিয়েছে। তাদের ভবিষ্যতের উত্তরাধিকারী হিসেবে নয়, বরং জাতির শত্রু হিসেবে গণ্য করেছে। 

সোনিয়া দাবি করেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে কর্মরত পুলিশ কর্মীদের দ্বারা ছাত্র বিক্ষোভকারীদের ওপর চালানো ‘নিষ্ঠুরতা’ এই সরকারের জন্য মোটেই নজিরবিহীন নয়। ২০২০ সালে সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভের সময় সশস্ত্র পুলিশ ও আধাসামরিক বাহিনী কীভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে তাণ্ডব চালিয়েছিল, তা আমাদের সকলেরই স্পষ্টভাবে মনে আছে। ভারতের মহিলা কুস্তিগীরদের বিরুদ্ধে হওয়া অগ্রহণযোগ্য বাড়াবাড়ি আমাদের স্মৃতি থেকে কখনোই মুছে যাবে না। 

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক অবনতির প্রতিবাদে ভারতজুড়ে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি লাভ করছে বলেও জানান সোনিয়া। 

/এসআর 

Logo