×
Logo

আন্তর্জাতিক

এসসিও সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তান গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:১০ এএম

এসসিও সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তান গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির চোলপন-আতা রিসোর্ট শহরে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনের এ তথ্য জানা যায়। 

সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভসহ সদস্য দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা অংশ নিচ্ছেন। চলমান পরিস্থিতিতে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন ও ইরান যুদ্ধের তীব্র সমালোচনা করেছে ১০ সদস্যের এই আঞ্চলিক জোটটি। সামরিক পথ পরিহার করে যেকোনো সংঘাত কেবল কূটনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরানসহ ১০টি দেশ এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ সদস্য।

/এএ 

Logo