×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে 'আধিপত্যবাদী মানসিকতা' পরিহার করতে হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম

যুক্তরাষ্ট্রকে 'আধিপত্যবাদী মানসিকতা' পরিহার করতে হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

ওয়াশিংটনের সাথে যেকোনো ধরনের কার্যকর যোগাযোগের প্রধান বাধা মধ্যস্থতাকারীর অভাব নয়, বরং মার্কিন প্রশাসনের অযৌক্তিক ও আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনের এ তথ্য জানা যায়।  

আরাঘচি স্পষ্ট ভাবে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ বার্তা আদান-প্রদানে তেহরানের কোনো সমস্যা নেই এবং মধ্যস্থতাকারীরও কোনো অভাব নেই। সমস্যাটি মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিগত অবস্থানের মধ্যেই নিহিত। 

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক, অতিরিক্ত ও আধিপত্যবাদী মানসিকতাই প্রধান সংকট, যার বিপরীতে ইরান শুরু থেকেই সুদৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে আসছে।

বার্তা আদান-প্রদান তখনই ফলপ্রসূ হবে যখন ওয়াশিংটন নিজেদের আচরণ বদলাবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন প্রশাসন যতদিন পর্যন্ত ইরানের জনগণের অধিকার ও স্বার্থের প্রতি শ্রদ্ধা জানানোর বিকল্প কোনো পথ নেই বলে উপলব্ধি করতে না পারবে, ততদিন যেকোনো আলোচনা বা মধ্যস্থতাই অকার্যকর থেকে যাবে। 

/এএ   

Logo