×
Logo

আন্তর্জাতিক

রয়টার্স

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ইসরায়েলের শঙ্কা বেড়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ইসরায়েলের শঙ্কা বেড়েছে

মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষর হওয়া পারমাণবিক চুক্তির ফলে ইসরায়েলের শঙ্কা বেড়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় গণমাধ্যমটি।  

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষর হওয়া পারমাণবিক চুক্তির ফলে সৌদি আরবকে মার্কিন প্রযুক্তি ব্যবহার করে পারমাণবিক চুল্লি নির্মাণ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়া হয়েছে। তা মধ্যপ্রাচ্যে একটি অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার শঙ্কা বাড়িয়েছে বলে মনে করছে ইসরায়েল। 

এদিকে, বুধবার ঘোষিত সৌদি-যুক্তরাষ্ট্র চুক্তিটির জন্য এখনও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ চুক্তিটির উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্র কর্তৃক সৌদিতে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দেওয়া। 

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীরা এখন পর্যন্ত এই চুক্তিটি নিয়ে কোনো মন্তব্য করেননি। সমালোচকদের মতে, চুক্তিটির ফলে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা স্বার্থ ক্ষুন্ন হবে।

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইসরায়েলকে পাশ কাটিয়ে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিটি একটি গুরুতর কৌশলগত ব্যর্থতা যা আমাদের নিরাপত্তাকে বিপন্ন করে।

ইসরায়েলের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যান বলেন, সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির পরিণতি হবে পারমাণবিক অস্ত্র এবং এটি সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে এক উন্মত্ত অস্ত্র প্রতিযোগিতার জন্ম দেবে। 

তিনি আরও বলেন, ইসরায়েল এমন একটি দেশ যার কাছে এই অঞ্চলের একমাত্র পারমাণবিক অস্ত্রাগার রয়েছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়, তাকে অবশ্যই এই চুক্তির বিরোধিতা করতে হবে এবং চুক্তিটি বন্ধ করার জন্য কংগ্রেসে তদবির করতে হবে।

/এসআর 

Logo