×
Logo

আন্তর্জাতিক

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

ভারতের আসামে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছে আরও ৩১ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে শতাধিক। এ নিয়ে চলতি মৌসুমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই অঞ্চলে পানিবন্দি ১৬ জেলার ৮ লাখের বেশি মানুষ। বুধবার (২২ জুলাই) নতুন করে প্লাবিত হয় রাজ্যটির নাগাল্যান্ডের সীমান্তবর্তী তিনটি জেলা।

টানা বৃষ্টিতে তলিয়ে আছে মাইলের পর মাইল। ডুবেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। কেবল শিবসাগর জেলাতেই পানিতে ডুবে মারা গেছে দুই শিশুসহ অন্তত ২০ জন।

আসামে ক্ষতিগ্রস্তদের ৪ লাখ টাকা এককালীন আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অরুণাচল ও নাগাল্যান্ডে অবিরাম বর্ষণের ফলে অনাকাঙ্ক্ষিতভাবে নেমে এসেছে পাহাড়ি ঢল। বিপৎসীমার উপর বইছে একাধিক নদী।

/এএম

Logo