ইরানে যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেওয়া হবে: আরাঘচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০১:১৭ এএম
ইরানের ভূখণ্ড কিংবা জাতীয় পরিকাঠামো লক্ষ্য করে পরিচালিত যেকোনো হামলার বিরুদ্ধে কঠিন ও সুনির্দিষ্ট জবাব দেওয়ার প্রত্যয় আবারও ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, আমাদের জাতীয় পরিকাঠামোসহ ইরানের বিরুদ্ধে পরিচালিত যেকোনো আগ্রাসনের কঠোর ও নির্ণায়ক জবাব দিতে আমরা বাধ্য হব।
আরাঘচি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর যেকোনো ধরনের হামলায় সরাসরি অংশ নেওয়া বা যেকোনো উপায়ে সহায়তা প্রদানকারী পক্ষগুলোকেও সমানভাবে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তেহরান।
/এএ