জুন থেকে সংঘাত বাড়ার পর ইরানের ৫৩ নাগরিক নিহত: ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাময়িক সমঝোতা ও যুদ্ধবিরতি প্রচেষ্টা ভেস্তে গিয়ে সংঘাত পুনরায় তীব্র হওয়ার পর থেকে ইরানে মার্কিন সামরিক হামলায় অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বুধবার (২২ জুলাই) নিহতদের মধ্যে ৩টি শিশু এবং ৬ জন নারী রয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কারমানপুর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানান, গত ২৭ জুন থেকে সংঘাতের নতুন ধাপ শুরু হওয়ার পর মার্কিন হামলায় আরও ৫৯২ জনেরও বেশি নাগরিক মারাত্মকভাবে আহত হয়েছেন।
পাকিস্তান সরকারের মধ্যস্থতায় স্বাক্ষরিত 'ইসলামাবাদ সমঝোতা স্মারক' ভেঙে যুদ্ধ পুনরায় জোরদার হওয়ার পর থেকেই হতাহতের এই সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পায়।
অন্যদিকে, গত ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এবং এর মিত্রদের পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং কয়েকশত সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
/এএ