×
Logo

আন্তর্জাতিক

মার্কিন জনগণ ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

মার্কিন জনগণ ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী জনমত ও সেনাসদস্যদের প্রাণহানি বাড়া সত্ত্বেও ইরানে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মার্কিন জনগণ মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের বিরুদ্ধে নয়।

বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা যায়। 

ট্রাম্প বলেন, ইরানকে তাদের সামরিক পদক্ষেপ ও সিদ্ধান্তের জন্য অত্যন্ত চড়া মূল্য দিতে হচ্ছে; ধারাবাহিক ও তীব্র হামলায় দেশটির সামরিক সক্ষমতা ও কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে।

যুদ্ধে মার্কিন প্রাণহানি বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সাধারণ মানুষ হামলা সমর্থন করছে কি না জানতে চাইলে তিনি বলেন, মার্কিন জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে নয়। তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধি পছন্দ করছে না ঠিকই, তবে যুদ্ধের বিপক্ষে নয়। একটি নতুন জনমত সমীক্ষায় এই বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। তবে তিনি ঠিক কোন জরিপের কথা বলছেন, তা স্পষ্ট করেননি।

/এএ

Logo