হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেন্দ্রে অবস্থিত ইরানের লারাক দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এই হামলা চালানো হয় এবং আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে পুরো দ্বীপ কেঁপে ওঠে বলে জানায় ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সির।
এই হামলার পর তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতির সার্বিক পরিমাণ এবং ক্ষেপণাস্ত্রটির আঘাতের স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।
তবে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরণ বা হতাহতের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
/এএ