×
Logo

আন্তর্জাতিক

চুক্তিতে সম্মত হওয়ার ব্যাপারে ইরানিদের বিশ্বাস করি না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম

চুক্তিতে সম্মত হওয়ার ব্যাপারে ইরানিদের বিশ্বাস করি না: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

কোনো চুক্তিতে সম্মত হওয়ার ব্যাপারে ইরানিদের বিশ্বাস করি না— বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। বুধবার (২২ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও টোল আদায় নিয়ে ইরানের দাবির নিন্দা করেন। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ইরানি ব্যাখ্যারও সমালোচনা করেন তিনি।

তবে রুবিওর এ বক্তব্যকে অসাধারণ বাগ্নীময় ও প্রায় নীরস বলে আখ্যায়িত করেছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক পল মাসগ্রেভ। 

মাসগ্রেভ বলেন, আমি মনে করি, আমরা কূটনীতির যেকোনো আশাকে যতই আঁকড়ে ধরতে চাই না কেন, বিশেষ করে কাতার-পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে, আমাদের সেক্রেটারি রুবিওর কথাও বিবেচনা করতে হবে। তিনি মূলত বলেছেন যে, তিনি ইরানিদের বিশ্বাস করেন না এবং তিনি নিশ্চিত নন যে ইরানিরা এমন কোনো চুক্তিতে সম্মত হবে যা তারা বাস্তবে বাস্তবায়ন করবে।

/এসআর 

Logo