×
Logo

আন্তর্জাতিক

চলতি মাসে গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের নিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১২:৩০ এএম

চলতি মাসে গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের নিন্দা

চলতি মাসের ১৩ থেকে ২০ তারিখের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৭ জন ফিলিস্তিনি নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। জাতিসংঘ  মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র থামিন আল-খিতানের বরাতে আল-জাজিরা মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

মুখপাত্র থামিন আল-খিতান বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে গাজায় তাদের হামলা জোরদার করেছে। এতে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার নয় মাস পরেও গাজায় ফিলিস্তিনিদের জন্য এখনও কোনো জায়গা নিরাপদ নয়। বেসামরিক নাগরিকদের হত্যা যুদ্ধাপরাধ এবং অন্যান্য সম্ভাব্য নৃশংস অপরাধের উদ্বেগ বাড়িয়ে তোলে।

আল-খিতান বলেন, এই সময়ে নিহতদের মধ্যে ৩৪ জনকে ইসরায়েল-আরোপিত ‘ইয়েলো লাইন’ থেকে অনেক দূরে হত্যা করা হয়েছে। 

তিনি আরও বলেন যে, রেখাটি ক্রমাগত সরানো হচ্ছে, যা জীবনের জন্য একটি অবিরাম হুমকি সৃষ্টি করছে, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে শুধুমাত্র ঐ রেখার কাছাকাছি উপস্থিত থাকার কারণে ফিলিস্তিনিদের ওপর নিয়মিত গুলি চালায় বলে মনে হচ্ছে।

/এসআর 

Logo