×
Logo

আন্তর্জাতিক

সর্বোচ্চ নেতার সাথে প্রতিদিন যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

সর্বোচ্চ নেতার সাথে প্রতিদিন যোগাযোগ ও সমন্বয় বাড়ছে: পেজেশকিয়ান

ইরানের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে তার দৈনন্দিন যোগাযোগ ও পারস্পরিক সমন্বয় দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (২১ জুলাই) ইরানের 'জাতীয় শিল্প ও খনি দিবস' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে পেজেশকিয়ান এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, আমাদের প্রিয় সর্বোচ্চ নেতার সাথে বর্তমানে যোগাযোগের মাত্রা এবং সরাসরি আলোচনার সুযোগ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সরকারের গৃহীত সমস্ত প্রশাসনিক ও কৌশলগত পদক্ষেপ তারই দেওয়া দিকনির্দেশনা এবং পরামর্শের ভিত্তিতে সুবিন্যস্ত করা হচ্ছে।

দেশ পরিচালনায় এবং চলমান পরিস্থিতিতে সুপ্রিম লিডারের দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরে ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, সামনে এগিয়ে যেতে ইরানি জনগণের সার্বিকভাবে সর্বোচ্চ নেতার সমর্থন ও অভিভাবকত্ব প্রয়োজন। তার প্রদত্ত পথনির্দেশনাকে পাথেয় করেই আমরা পূর্ণ শক্তি ও দৃঢ়তার সাথে সামনের দিকে এগিয়ে যাব।

/এএ

Logo