×
Logo

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের শহর থেকে এখনো পিছু হঠেনি ইসরায়েলি বাহিনী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:২৮ এএম

দক্ষিণ লেবাননের শহর থেকে এখনো পিছু হঠেনি ইসরায়েলি বাহিনী

দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর থেকে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ প্রত্যাহার এবং লেবানন সেনাবাহিনীর পুনরায় নিয়ন্ত্রণের খবর নিয়ে অসন্তোষ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।

সোমবার (২০ জুলাই) লেবানিজ সেনাবাহিনী অপহৃত ও নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারের দাবি করলেও, তা অস্বীকার করেছেন লেবাননের ফ্রউন শহরের মেয়র হাসান বাজ্জি। 

মেয়র হাসান বাজ্জি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, লেবানিজ সেনাবাহিনী জাওতার আল-গারবিয়া শহরে এখনো মোতায়েন শুরু করতে পারেনি, কারণ ইসরায়েলি বাহিনী শহরটির বহির্ভাগ বা সীমানা এলাকা থেকে এখনো সম্পূর্ণ প্রত্যাহার করেনি। তিনি আরও বলেন, এগুলো স্রেফ মুখের কথা। ফ্রউন শহরে নতুন কোনো অগ্রগতি বা বাস্তব পরিবর্তন হয়নি; পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে।

অবশ্য আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসরায়েল কর্তৃক দখলকৃত দক্ষিণ লেবাননের শহরগুলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে পাইলট জোন কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে। 

/এএ

Logo