ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে কুয়েত, সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম
ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে কুয়েত। সোমবার (২০ জুলাই) মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই হামলা মোকাবিলার কথা নিশ্চিত করেছে কুয়েতি সামরিক বাহিনী।
এক বিবৃতিতে কুয়েতি সামরিক বাহিনী অনাকাঙ্ক্ষিত এই হামলাকে "পাপপূর্ণ ইরানি আগ্রাসন" হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা প্রকাশ করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে দেশের সাধারণ নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংক্রান্ত সকল সক্ষম কর্তৃপক্ষ ও প্রশাসনের জারি করা সার্বিক নিরাপত্তা নির্দেশনা ও সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
এ হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
/এএ