আবারও ঊর্ধ্বমুখী বৈশ্বিক তেলের বাজার; ৩% দাম বৃদ্ধি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা অষ্টম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। রোববার (১৯ জুলাই) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে। খবর সিএনএনের।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়, সেখানে গত সপ্তাহে উত্তেজনা বৃদ্ধির পর জাহাজ চলাচল কমে যায়। এরই মধ্যে গত বুধবার ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাষ্ট্রে জ্বালানির দামও বাড়ছে। তবে দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের জাতীয় গড় দাম এখনও ৪ ডলারের সামান্য নিচে রয়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম ৩ দশমিক ৯৯২ ডলার। যুদ্ধ শুরুর আগের তুলনায় এটি প্রায় ৩৪ শতাংশ বেশি।
/এএন