×
Logo

আন্তর্জাতিক

ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:১৫ এএম

ইরানের হামলার আশঙ্কায় বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র

বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাসের দাবি, রাজধানী মানামার কেন্দ্রস্থলের 'অনির্দিষ্ট কিছু স্থানে' ইরান হামলা চালাতে পারে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জারি করে বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, 'আমরা বাহরাইনে অবস্থানরত সব মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্ক থাকার, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।'

তবে সম্ভাব্য হামলার উৎস বা গোয়েন্দা তথ্যের বিস্তারিত সম্পর্কে দূতাবাস কোনো তথ্য প্রকাশ করেনি।

এদিকে, একই সময়ে, ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে ইরানও জানিয়েছে, তারা 'শত্রুপক্ষের লক্ষ্যবস্তু'তে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে ওই হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এরই মধ্যে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে কয়েক ঘণ্টা আগে বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে। এতে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

/এআই

Logo