ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের ঘটনা দুঃখজনক: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম
ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান গণমাধ্যম নিউ ন্যাশনকে দেওয়া এক ফোনকল সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ট্রাম্প বলেন, ইরানের হামলায় মার্কিন সৈন্য নিহতের ঘটনা খুবই দুঃখজনক। আমরা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না।
শুক্রবার (১৭ জুলাই) জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
এদিকে, ইরানের শীর্ষ কমান্ডার আলী আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যে-কোনো আগ্রাসন বা বর্বরতার বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।
কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি জানায়, ইরানের হামলায় তাদের একটি প্রধান স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
/এসআর