মার্কিন সেনা মৃত্যুর বদলা
ইরানে নতুন হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ এএম
ইরানের হামলায় জর্ডানে দুই মার্কিন সেনা নিহত এবং আরেকজন নিখোঁজ হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সূত্রের বরাতে রোববার (১৯ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এদিকে, মার্কিন হামলায় ইরানের সেতু, সড়ক, নজরদারি কেন্দ্র, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক স্থাপনা লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ১৭ জুলাই জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে মার্কিন ও সহযোগী বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন এবং একজন সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।
এদিকে, ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি বলেছেন, সমঝোতা স্মারকের বারবার মার্কিন লঙ্ঘন প্রমাণ করে যে ওয়াশিংটনকে বিশ্বাস করা যায় না।
/এসআর