×
Logo

আন্তর্জাতিক

জেরুজালেম পোস্টের প্রতিবেদন

মার্কিন হামলা অব্যাহত থাকলে 'ফুল স্কেল অফেনসিভ অপারেশনে' যাবে ইরান: রেজাই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

মার্কিন হামলা অব্যাহত থাকলে 'ফুল স্কেল অফেনসিভ অপারেশনে' যাবে ইরান: রেজাই

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আরও কয়েকদিন অব্যাহত থাকলে দেশটি ‘ফুল স্কেল অফেনসিভ অপারেশনে’ শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই।

শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র যদি আগামী কয়েকদিনও ইরানে হামলা চালিয়ে যায়, তাহলে তেহরান বর্তমান অবস্থান থেকে সরে এসে ‘ফুল স্কেল অফেনসিভ অপারেশন’ পর্যায়ে প্রবেশ করবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো এলাকা দখলের চেষ্টা করে, তাহলে দেশটি শুধু আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে না। বরং প্রতিরক্ষামূলক যুদ্ধের পরিবর্তে আক্রমণাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

রেজায়ির এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। উভয় পক্ষই একের পর এক পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

/এআই 

Logo