×
Logo

আন্তর্জাতিক

হরমুজে ক্রমাগত হ্রাস পাচ্ছে জাহাজ চলাচল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

হরমুজে ক্রমাগত হ্রাস পাচ্ছে জাহাজ চলাচল

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ক্রমাগত হ্রাস পাচ্ছে। শনিবার (১৮ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।   

গেলো তিন সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে কমসংখ্যক জাহাজ হরমুজ পার হয়েছে। সামুদ্রিক তথ্য বিষয়ক সংস্থা কেপলারের রিপোর্ট অনুযায়ী এদিন মাত্র ৮টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। যার মধ্যে ইরান অনুমোদিত রুট ব্যবহার করেছে ৭টি জাহাজ। শিগগিরই হরমুজ প্রণালির অচলাবস্থার অবসান না হলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়বে বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। 

ইরানে চলমান মার্কিন হামলা, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও নৌ-অবরোধ এই পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

/এসআর 

Logo