×
Logo

আন্তর্জাতিক

কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:১৫ এএম

কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতীকী ছবি

কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৮ জুলাই) তাসনিম নিউজের বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

তাসনিম নিউজের সূত্রমতে ইরানের সামরিক বাহিনী কুয়েত ও জর্ডানে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। স্থানগুলোর মধ্যে কুয়েতে অবস্থিত ক্যাম্প উদাইরির একটি গোলাবারুদের ডিপো, আল সালেম ঘাঁটি ও সদর দফতর ভবন, গোলাবারুদের ডিপো এবং নিকটবর্তী সংযোগকারী সেতুসমূহ, জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটির সামরিক জ্বালানি ট্যাঙ্ক রয়েছে।

এদিকে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে জানিয়েছে যে, কোনো শক্তি ইরানি জাতির মনোবলকে পরীক্ষা করার চেষ্টা করলে তাকে দেশটির সশস্ত্র বাহিনীর ইস্পাত-কঠিন সংকল্প ও জবাবের মুখোমুখি হতে হবে।

/এসআর 

Logo