×
Logo

আন্তর্জাতিক

সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক; বিজেপিতে যোগদানের গুঞ্জন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৪০ এএম

সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক; বিজেপিতে যোগদানের গুঞ্জন

তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যসভার পদ ছাড়লেন টালিউড তারকা কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (১৬ জুলাই) পদত্যাগ করেন তিনি। খবর এবিপি আনন্দের। 

এ নিয়ে সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়াল ৯ জনে। পদত্যাগের পরপরই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়েল। বিজেপিতে যোগ দেবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

এর আগে, গত ১১ জুন ই-মেইলে তিনি পদত্যাগপত্র পাঠালেও তা গৃহীত হয়নি।

গত ৯ জুলাই তৃণমূলের রাজ্যসভার পদ ছাড়েন আরও ৩ জন। তারা হলেন শুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। তারাও বিজেপিতে যোগ দেন। 

/এএন


Logo