×
Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম

ইউক্রেনে প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে বিক্ষোভ

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে অপসারণের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনের বেশ কয়েকটি শহরে প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে পুনর্বহালের দাবি জানানো হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  

ইউক্রেনের রাজধানী কিয়েভে সংঘটিত আন্দোলনে অধিকাংশ যুবকেরা অংশ নেন। তারা "ফেদোরভের শক্তি" এবং "বিজয় নস্যাৎ করা বন্ধ করুন" সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা "ধিক্কার!" বলে স্লোগান দেন। 

তবে এ বিষয়ে জেলেনস্কি এ বিষয়ে এখনো তার সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা দেননি। যা ইউক্রেনের সামরিক বাহিনী এবং সুশীল সমাজের একাংশের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে।

জানা যায়, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ৩৫ বছর বয়সী ফেদোরভ জানুয়ারিতে নিযুক্ত হন। মন্ত্রণালয়ে প্রাণ সঞ্চার, দুর্নীতিবিরোধী অভিযানের নেতৃত্ব এবং মাঠপর্যায়ে কর্মক্ষমতা বিশ্লেষণ ও উন্নত করার চেষ্টার জন্য ডেটা ব্যবহারের কৃতিত্ব তাকে দেওয়া হয়।

ইউক্রেনের কেউ কেউ ফেদোরভের বরখাস্তকে তার এবং অপেক্ষাকৃত রক্ষণশীল মনোভাবাপন্ন সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কির মধ্যকার উত্তেজনার ফল হিসেবে দেখছেন। অন্যদিকে অন্যরা সামরিক বাহিনীতে সৈন্য সমাবেশ সংস্কারের ক্ষেত্রে যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিতে তার ব্যর্থতার ওপরও আলোকপাত করেছেন।

/এসআর 

Logo