ইব্রাহিম জুলফিকারি
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধ অভিযান পরিচালনাকারী ইউনিট খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি। হরমুজ প্রণালির সার্বিক পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে গিয়ে এ কথা জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাসনিম নিউজ এজেন্সির সূত্র ধরে আনাদেলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জুলফিকারি বলেন, যুক্তরাষ্ট্র তার হামলার মাধ্যমে ইরানকে ক্রমাগত নিরাপত্তাহীন করে তুলছে। ইরান কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে দেবে না। এটিই ইরানের 'অপরিবর্তনীয় রেড লাইন'।
জুলফিকারি হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে, তবে এই অঞ্চলের সমস্ত অবকাঠামোকে এমনভাবে লক্ষ্যবস্তু করা হবে যেন এ অঞ্চলের কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে।
/এসআর