×
Logo

আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ময়লার ভাগাড়ে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম

তামিলনাড়ুতে ময়লার ভাগাড়ে ভয়াবহ আগুন

ভারতের তামিলনাড়ুতে একটি ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে ।

বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ৮টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় কারুর শহরের ভাগাড়টিতে।

মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশাল ময়লার স্তুপে। তীব্র উত্তাপ আর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। ময়লা আবর্জনা পুড়ে ছড়িয়ে পড়ে নোংরা গন্ধ। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে আগুন। চরম ভোগান্তিতে রাত কাটান এলাকার বাসিন্দারা। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।

কারুর সিটি মিউনিসিপাল কর্পোরেশনের মালিকানাধীন ওই ভাগাড়টি। কী কারণে আগুন লেগেছে, তা যথাযথভাবে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এএম 

Logo