×
Logo

আন্তর্জাতিক

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইসরায়েলি সেনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ চলাকালীন সময়ে এক ইরানি এজেন্টের কাছে তথ্য সরবরাহের দায়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) কর্মরত সেনাসদস্যকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ওই ইসরায়েলি সৈন্য ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ভিডিও অর্থের বিনিময়ে এক ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছিল। অনলাইনে পাওয়া একটি ক্ষেপণাস্ত্র হামলাসহ বেসামরিক এলাকা থেকে ফুটেজটি পাঠানো হয়েছিল।

তবে ওই কর্মকর্তাকে কখন গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ইসরায়েলের আদালত অভিযুক্তকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপশি কারাদণ্ড স্থগিত শর্তে ১ হাজার শেকেল (৩৩৫ ডলার) জরিমানা এবং পদাবনতি করে প্রাইভেট পদে দণ্ডিত করেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, যে যুদ্ধটি ১২ দিন ধরে চলেছিল এবং এর জবাবে তেহরানও পাল্টা হামলা চালায়।

/এসআর 

Logo