যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে আইসিইবিরোধী বিক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম
আবারও যুক্তরাষ্ট্রে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক অভিবাসন অভিযান চলাকালে কয়েকজনের মৃত্যুর প্রতিবাদে আইসিই বিলুপ্তির দাবি জানান বিক্ষোভকারীরা। খবর সিএনএনের।
মঙ্গলবার হিউস্টন, বোস্টন, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, মেইনের রাস্তায় আইসিইবিরোধী বিক্ষোভে নামেন বাসিন্দারা। তাদের অভিযোগ, জাতিগত পরিচয়ের কারণে আইসিইর লক্ষ্যবস্তু হতে পারেন তারাও।
টেক্সাস ও মেইনে পৃথক দুটি ট্রাফিক চেকের সময় দুজন নিহত হওয়ার পর দেশজুড়ে অধিকাংশ যানবাহন থামিয়ে অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে আইসিই।
২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে ফেরার পর অভিবাসন আইন প্রয়োগ সংক্রান্ত অভিযানে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন।
/এএম