×
Logo

আন্তর্জাতিক

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৯

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত ৯

জেএএসির ডাকা বিক্ষোভে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি বিক্ষোভকারী সংগঠনের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৯ জন।

মঙ্গলবার (১৪ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে ছড়িয়ে পড়া এই সহিংসতার খবর জানানো হয়।

এ মাসের শেষ দিকে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার প্রতিবাদে আজ বুধবার (১৫ জুলাই) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গত জুনে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএএসি)।

বিক্ষোভকারীদের অভিযোগ, আঞ্চলিক পরিষদের ১২টি সংরক্ষিত আসন পাকিস্তানের অন্য এলাকায় বসবাসকারী শরণার্থীদের জন্য বরাদ্দ থাকায় স্থানীয় মানুষের প্রতিনিধিত্ব কমছে।

অন্যদিকে প্রশাসনের দাবি, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর পর আত্মরক্ষায় পাল্টা ব্যবস্থা নেয়া হয়।

জুন থেকে চলা এ অস্থিরতায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে রয়টার্সের খবর।

/এএম

Logo