×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হামলার ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো ইরানের ক্ষতিগ্রস্ত রেল সেতু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:১৪ এএম

যুক্তরাষ্ট্রের হামলার ২৪ ঘণ্টার মধ্যেই চালু হলো ইরানের ক্ষতিগ্রস্ত রেল সেতু

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত আক ক্বালা রেল সেতু মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মেরামত করেছে ইরানের স্থানীয় প্রকৌশলীরা। এর ফলে নিরাপদে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে ডন জানিয়েছে, হামলার পর দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে মেরামত কার্যক্রম শুরু করা হয়। দেশীয় বিশেষজ্ঞদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই সেতুটিকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে কাজ করেছেন প্রকৌশলী ও কারিগরি কর্মীরা। মেরামত শেষে নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করে ওই রুটে আবারও ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়।

এর আগে, যুক্তরাষ্ট্রের হামলায় আক ক্বালা রেল সেতু ক্ষতিগ্রস্ত হলে সাময়িকভাবে ওই পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

/এআই

Logo