×
Logo

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় আবারও অভিবাসনবিরোধী বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

দক্ষিণ আফ্রিকায় আবারও অভিবাসনবিরোধী বিক্ষোভ

আবারও অবৈধ অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে দক্ষিণ আফ্রিকায়। প্রতিবাদ মিছিলে অংশ নিতে রাজপথে নামে শত শত মানুষ।

সোমবার (১৩ জুলাই) দেশটির কোয়াজুলু-নাটাল প্রদেশে হয় বিক্ষোভ সমাবেশ। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

অনুপ্রবেশকারীদের অবিলম্বে দক্ষিণ আফ্রিকা ত্যাগের দাবিতে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। মিছিলে লাঠি হাতে অংশ নিতে দেখা যায় অনেককে। পরনে ছিল দেশটির ঐতিহ্যবাহী পোশাক।

অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে দেশটিতে বাড়তে থাকা বেকারত্ব ও অপরাধ নিয়ে উদ্বেগ জানায় আন্দোলনকারীরা। তাদের দাবি, কোনোরকম বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে নয় বরং শান্তিপূর্ণভাবে নিজ দেশে বাঁচার অধিকারের জন্য এই প্রতিবাদ কর্মসূচি।

এর আগে দক্ষিণ আফ্রিকা সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাঁচ সপ্তাহ আগে শুরু হওয়া 'মাইগ্রেশন ম্যানেজমেন্ট' অভিযানের পর থেকে এ পর্যন্ত ৫৩ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

/এএম

Logo