×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি থেকে নেওয়া

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবো। আমি আশা করছি, অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো এই অভিযানের খরচ বহন করবে। 

টেলিফোনে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

ট্রাম্প বলেন, আমরা হরমুজ প্রণালিকে দখল করে নিচ্ছি। ইরানের কিছুই নেই। যুক্তরাষ্ট্র হরমুজের মধ্য দিয়ে নৌচলাচল সুরক্ষার দায়িত্ব নেবে। আমরা এর রক্ষক হয়ে উঠব। পরে তিনি ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেন, ওয়াশিংটন ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ পুনর্বহাল করবে এবং অন্য সব বাণিজ্যিক জাহাজকে যাতায়াতের অনুমতি দেবে।

তিনি আরও বলেন, বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অংশে নিরাপত্তা ও সুরক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় সমস্ত খরচ  মেটাতে যুক্তরাষ্ট্র এই জলপথ ব্যবহারকারী দেশগুলোর কাছ থেকে প্রেরিত পণ্যের মূল্যের ২০ শতাংশের সমপরিমাণ ফি আদায় করবে। যুক্তরাষ্ট্রের মিত্ররা এই ধরনের ব্যবস্থায় সম্মত হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

/এসআর 

Logo