ইরানের আইআরজিসি সদস্যরা। ফাইল ছবি
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরকে (আইআরজিসি) সন্ত্রাসী তালিকাভুক্ত করে বাহিনীটির প্রতি সমর্থন নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার। স্কাই নিউজের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে।
সিদ্ধান্তটির ফলে, দেশটিতে এখন থেকে আইআরজিসির সদস্য হওয়া বা এর সভায় যোগদান করা বা জনসমক্ষে এর প্রতীক বহন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। যা অমান্যে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, আইআরজিসিকে ‘জাতীয় নিরাপত্তায় হুমকি’ হিসাবে গণ্য করা হবে।
যুক্তরাজ্যে ইহুদিবিদ্বেষী একের পর এক ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রী কেইর স্টারমার একটি জাতীয় নিরাপত্তা বিলের প্রতিশ্রুতি দেন। যা দ্রুত পাস করার ব্যবস্থা নেন ব্রিটিশ মন্ত্রীরা। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ একাধিক ইউরোপীয় দেশে নিষিদ্ধ সংগঠন আইআরজিসি।
১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর গঠন করা হয় বিপ্লবী গার্ড বাহিনীটি। এটি ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি নির্দেশে কাজ করে।
/এএম