×
Logo

আন্তর্জাতিক

ইয়েমেনের সানা বিমানবন্দরে সৌদি হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি হুতিদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম

ইয়েমেনের সানা বিমানবন্দরে সৌদি হামলা, প্রতিশোধের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে এ অভিযোগ করেছে ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটি। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরের টেক-অফ ও ল্যান্ডিং রানওয়ে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে রিয়াদ। এই আগ্রাসনের বিরুদ্ধে কড়া পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন মুখপাত্র।

অন্যদিকে, সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের দাবি, হুতি প্রতিনিধিদের বহনকারী এক ইরানি বিমানকে অবতরণের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নিজেরাই হামলা চালিয়েছে বিমানবন্দরে।

সানা বর্তমানে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। আর দেশের দক্ষিণাঞ্চলীয় শহর এডেন থেকে কার্যক্রম চালাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার।

/এএম  

Logo