ইরানের ইয়াসুজে সামরিক স্থাপনায় হামলা মার্কিন বাহিনীর: আল জাজিরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের ইয়াসুজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরআইবিকে (আইআরআইবি) নিরাপত্তা কর্মকর্তারা জানান, ইয়াসুজের উপকণ্ঠে অবস্থিত ওই সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
গত এক সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলার জেরে দেশটির বিরুদ্ধে তিন দফা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, আন্তর্জাতিক জলসীমা এড়িয়ে বিকল্প রুটে চলাচলকারী জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করছিল ইরান।
এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, এমন কয়েকটি দেশে হামলা চালায় ইরান। একইসঙ্গে তেহরান পুনর্ব্যক্ত করে, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ তাদের অধিকার এবং প্রয়োজনে ওই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ফি আদায়ের পদক্ষেপও নিতে পারে।
/এআই