×
Logo

আন্তর্জাতিক

বাঘের গালিবাফ

একতরফা চুক্তির মেয়াদ শেষ, কথা রাখুন নইলে মূল্য দিতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

একতরফা চুক্তির মেয়াদ শেষ, কথা রাখুন নইলে মূল্য দিতে হবে

ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হুঁশিয়ারী দিয়ে বলেছেন, একতরফা চুক্তির মেয়াদ শেষ, কথা রাখুন নইলে মূল্য দিতে হবে। রোববার (১২ জুলাই) নিজ এক্স একাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ কথা বলেন তিনি। 

দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এ কথা বললেন গালিবাফ। এতে যুক্তরাষ্ট্রের প্রতি বাঘের একটি স্পষ্ট সতর্কবার্তাও দিয়েছেন বলে ধরে নেওয়া যায়। বাঘের গালিবাফ তার নিজ এক্সে দেওয়া পোস্টে সম্পূর্ণ লেখেন- একতরফা চুক্তির যুগ শেষ। আমরা আপনাদের বলেছিলাম: কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে। বাস্তবতা দরজায় কড়া নাড়ছে। 

তিনি সমঝোতা স্মারক থেকে হরমুজ প্রণালী সংক্রান্ত একটি ধারার (শর্ত) ছবিসহ এক্স-এ পোস্টটি লিখেছেন।

/এসআর 


Logo