×
Logo

আন্তর্জাতিক

ইরানে তৃতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম

ইরানে তৃতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের উদ্দেশ্যে হামলা করতে আকাশপথে অভিমুখী মার্কিন বহর। ছবি: ইরান ইন্টারন্যাশনাল থেকে নেওয়া

আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম. ভি জিএফএস গ্যালাক্সিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কর্তৃক আক্রমণ করার অভিযোগে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

রোববার (১২ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শনিবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আমেরিকান আলোচকদের সীমিত সময় দিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ট্রাম্পের হাতে বিভিন্ন বিকল্প ব্যবস্থাও রয়েছে।

শনিবার এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ২৮ ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধকে জাতীয় দাবি হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি বলেন এই প্রতিশোধের দাবি অবশ্যই কার্যকর করা হবে।

এদিকে, ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরানের দিকে ১ হাজার মার্কিন ক্ষেপণাস্ত্র তাক করা আছে এবং আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরান যদি তাকে হত্যা করার চেষ্টা করে, তবে তাদের ওপর ব্যাপক হামলা চালানো হবে।

/এসআর 

Logo