×
Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের জ্বালানি অবরোধ

কিউবায় দ্বিতীয়বারের মতো দেশজুড়ে বিদ্যুৎ গোলযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:৩২ এএম

কিউবায় দ্বিতীয়বারের মতো দেশজুড়ে বিদ্যুৎ গোলযোগ

ছবি: আল-জাজিরা থেকে নেওয়া

কিউবায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিদেশি তেলের সরবরাহ বন্ধের জেরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী বিদ্যুৎ গোলযোগ দেখা দিয়েছে। শুক্রবার (১০ জুলাই) কিউবার বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা এ তথ্য জানায়। 

আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

তবে, রাষ্ট্রীয় তরফে বিদ্যুৎ গোলযোগ নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। গত সোমবারও দেশজুড়ে একই ধরনের বিদ্যুৎ গোলযোগ দেখা দেয়। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে কিউবায় চারবার বিদ্যুৎ গোলযোগ দেখা দিলো। চলতি বছরের মার্চ মাসেও আরও দুটি সম্পূর্ণ বিদ্যুৎ গোলযোগ দেখা দেয়।

এদিকে, আধুনিক ইতিহাসের দীর্ঘতম বাণিজ্য নিষেধাজ্ঞার অধীনে রয়েছে দ্বীপ রাষ্ট্র কিউবা। ১৯৬০-এর দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত কিউবার সাথে বাণিজ্য নিষিদ্ধ করে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে কমিউনিস্ট-শাসিত এই দ্বীপটিতে শাসনব্যবস্থার পরিবর্তন আনার চেষ্টা করে আসছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি, ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি সামরিক অভিযানের অনুমোদন দেন। মাদুরো একজন সমাজতান্ত্রিক নেতা এবং কিউবা সরকারের মিত্র। 

/এসআর 

Logo