×
Logo

আন্তর্জাতিক

উত্তেজনা প্রশমনে ইরানে কাতারের প্রতিনিধিদল, চলছে মধ্যস্থতার চেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

উত্তেজনা প্রশমনে ইরানে কাতারের প্রতিনিধিদল, চলছে মধ্যস্থতার চেষ্টা

উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার পর মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা আরও জোরদার করতে ইরান সফর করছে কাতারের একটি প্রতিনিধিদল। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনার জন্য কাতারের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে অভিযোগ এবং এরপর যুক্তরাষ্ট্রের ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার পরিপ্রেক্ষিতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

তবে পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, কাতারের প্রতিনিধিরা তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন মূলত দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং বিস্তৃত পরিসরে আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে।

সূত্রটির দাবি, এই কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে কাতার দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক এই সফরও আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং সম্ভাব্য কূটনৈতিক সমাধানের পথ সুগম করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

/এআই 

Logo