×
Logo

আন্তর্জাতিক

স্পেনে দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম

স্পেনে দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

দক্ষিণ স্পেনে দাবানলে ১২ জনের মৃত্যু ও ২৩ জন নিখোঁজের ঘটনা ঘটেছে। এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বলেও জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এ ঘটনায় এক স্থানীয় কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে চারজন ব্রিটিশ নাগরিক আছেন। আলমেরিয়ার লস গ্যালারডোসের আশেপাশে আগুন নিয়ন্ত্রণে আনতে শত শত জরুরি উদ্ধারকর্মী কাজ করছেন। এর আগে কখনও এত বিধ্বংসী অগ্নিকাণ্ডের সম্মুখীন হননি দমকল কর্মীরা।

এদিকে, দাবানলে মারা যাওয়া নিহতদের মরদেহ লস গ্যালারডোসের ঠিক বাইরে বেদার নামক ছোট গ্রামে উদ্ধার করা হয়েছে। ঘটনায় ২৩ জন নিখোঁজের সন্ধানে তৎপরতা চলমান আছে। এলাকার শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার নিকটবর্তী শহর আন্তাসের মেয়র স্প্যানিশ গণমাধ্যমকে জানান, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কিন্তু বাতাসের গতি আবার বাড়লে পরিস্থিতি জটিল হতে পারে। 

/এসআর 

Logo