ডনের প্রতিবেদনে
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে হিলিয়াম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা চীনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে হিলিয়াম রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে চীন। তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই গ্যাসের বৈশ্বিক সরবরাহে নতুন করে সংকট দেখা দিতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আবারও তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে হিলিয়াম সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিজেদের সরবরাহ নিশ্চিত করতেই রফতানি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।
চলতি বছরের শুরুতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হিলিয়ামের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছিল। এতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি চীনের কোম্পানিগুলোও সমস্যায় পড়ে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত বিস্তারের কারণে দেশটির নিজস্ব চিপ উৎপাদনের ওপর নির্ভরশীলতা বাড়ছে, যেখানে হিলিয়ামের চাহিদাও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
সেমিকন্ডাক্টর উৎপাদন প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণে হিলিয়াম অপরিহার্য। ফলে এই গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটলে চিপ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রযুক্তি শিল্পেও এর প্রভাব পড়তে পারে।
/এআই